সফর মালি বাজারে কোরবানির পশুর হাট জমজমাট

মোঃ জাবেদ হোসেনঃ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের সফর মালী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজারজুড়ে দেখা যাচ্ছে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়।
দেশের বিভিন্ন এলাকা থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন এ হাটে। বিশেষ করে বড় আকারের দেশি গরু, ষাঁড় ও মাঝারি আকৃতির কোরবানির পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে অনেকেই পছন্দের পশু কিনতে বাজারে ভিড় করছেন।
বিক্রেতারা জানান, এবার পশুর সরবরাহ ভালো থাকায় বাজারে প্রাণচাঞ্চল্য বেড়েছে। দাম তুলনামূলক কিছুটা বেশি হলেও ক্রেতাদের উপস্থিতি সন্তোষজনক। অন্যদিকে ক্রেতাদের দাবি, সফল মালি বাজারে তুলনামূলক ভালো মানের গরু ও বিভিন্ন দামের পশু পাওয়া যাচ্ছে।
হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। এছাড়া যানজট নিরসন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
স্থানীয়দের মতে, প্রতি বছরের মতো এবারও সফল মালি বাজার চাঁদপুরের অন্যতম বৃহৎ ও জমজমাট কোরবানির পশুর হাটে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *