বটিয়াঘাটা বিএনপি অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলিতে ২ জন গুরুতের ঘটনায় পুটিমারী বাজারকমিটির মানববন্ধন

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নের পুটিমারী বাজারে ব্যবসায়ী কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৫.৩০ টার দিকে শত শত বাজার কমিটি ও এলাকার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করে।
গত ২১/০৫/২৬ তারিখ ০১.০৫ টার সময় পুটিমারী বাজারে বিএনপি অফিসে ঢুকে যুবদল দল নেতা ও বাজার কমিটির সভাপতি মাসুম বিল্লাহ (৩৬), পিতা-মোঃ বেলায়েত শেখ সাং পুটিমারি ও মোঃ জাহিদ (২৭), পিতা-মৃত হোসেন শেখ দ্বয় কে শীর্ষ সন্ত্রাসী আশিক গুরুপের টোকাই পারভেজ, পিতা নুর ইসলাম বিএনপি অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি করে। উক্ত গুলির ঘটনায় মাসুম এর উরুর নিচে লাগে এবং জাহিদ এর ডান হাতে গুলি লাগে।
এ নিয়ে এলাকাবাসী গতকাল শনিবার জব্বার সড়কে একটি মানববন্ধন করে এবং আজ পুটিমারী বাজার কমিটি ও জনসাধারণ জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ব্যবসায়ীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাজার কমিটির কোষাধ্যক্ষ মোঃ ওসমান শেখ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য খোকন সরদার, রিয়াজুর ইসলাম, জামায়ান নেতা ও মেম্বর পদ প্রার্থী মোঃ মনিরুল ইসলাম ও সন্দীপ বিশ্বাসসহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। এসময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *