সুজাউদ্দিন সুজার মৃত্যুতে বিএনপির মহাসচিবের শোক প্রকাশ
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজা গতকাল সকাল আনুমানিক ৮ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীর ভাবে আস্থাশীল মরহুম সুজাউদ্দিন সুজা।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলকে শক্তিশালী ও গতিশীল সূদুর ও প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন ও সংগ্রামে তার সাহসীক ভূমিকা ছিলো খুব প্রশংসনীয়। তার মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুক আলামিন তাকে জান্নাত বাসী করুক এই দোয়া করছি। আমি সুজাউদ্দিন সুজার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ আত্মীয় স্বজন অনুগ্রাহীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন মরহুম সুজাউদ্দিন সুজা অন্তত্য সাহসিকতার সাথে দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে যেই ভূমিকা পালন করেছেন তা স্থানীয় নেতা কর্মীদের মাঝে সবসময় অনুপ্রাণিত করবে। তার মৃত্যুতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ছাত্রদলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। সৈয়দ এমরান সালেহ প্রিন্স শোকবার্তায় সুজাউদ্দিন সুজার রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

