সাধুহাটি ইউনিয়ন জামায়াতের আমীরের জানাজার নামাজ পড়ালেন এমপি আবুবকর

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ সদর উপজেলার ১ নং সাধুহাটি ইউনিয়ন জামায়াতের আমীর হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে জেলা ও ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার বাদ আছর ঝিনাইদহ শহরের ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবুবকর। এ সময় বিপুল সংখ্যক মুসল্লি, দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানাজায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি তাজুল ইসলামসহ জেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। জানাজা শেষে স্থানীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *