রূপসায় নারীদের কম্পিউটার প্রশিক্ষণ সমাপনি সার্টিফিকেট বিতরণে আঞ্জুমান মুফিদুল ইসলাম
মোয়াজ্জিন হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা কর্তৃক পরিচালিত ৩ মাস মেয়াদী নারীদের কম্পিউটার প্রশিক্ষণ সমাপনি ও সার্টিফিকেট বিতরণী গত ২ মে বিকেলে, রূপসায় আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব আনিচ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা, রূপসা থানা ওসি আব্দুর রাজ্জাক মীর।
আলোচনা সভায় সভাপতির বক্তৃতা করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম সংস্থার পরিচালনা কমিটির চেয়ারম্যান (অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব) এস, এম হারুনার রশিদ। তিনি বলেন, রূপসা আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রটিতে একেরপর এক জনসেবা ও প্রশিক্ষণ সেবা পরিচালিত হয়ে আসছে। যেমন- প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ বিনামূল্যে বিতরণ করেছে সংস্থাটি। এখানে প্রতিমাসে প্রায় ২০০ জন রোগী চিকিৎসা সেবা নেয়। এছাড়াও এলাকার অসহায় নাজুক মহিলা ও পুরুষ রোগীর মধ্যে সপ্তাহে ৩ দিন অর্থাৎ রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ”প্রশিক্ষিত থেরাপিষ্ট” দ্বারা ফিজিওথেরাপী সেবা বিনামূল্যে প্রদান করা হয়। এ ধরনের অসুস্থ রোগী প্রতিদিন প্রায় ৫০ জন থেরাপী সেবা নিতে আসেন। তাছাড়া উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে বাংলাদেশের গ্ৰাম অঞ্চলের মানুষেরা যাতে কোনোভাবেই পিছিয়ে না পড়ে নিজের ক্যারিয়ার গড়তে পারে, সেদিক বিবেচনা করে নারীদের ক্ষমতায়ন ও সাবলম্বী করতে ২৬ সালের ১ জানুয়ারী হইতে আরো ২টি নতুন প্রকল্প যুক্ত করা হয়েছে। এখানে- বিবাহিত নারী ও মেয়েরা বিনামুল্যে ৩ মাসের কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে ২০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষিত করা হচ্ছে। এখানে একটা হাসপাতাল করা যায় কিনা তা পরিকল্পনা করা হচ্ছে।
রূপসা আঞ্জুমান তদারকি কমিটির আহবায়ক এডভোকেট সফিউল আলম সুজনের পরিচালনায় বক্তৃতা করেন- রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল হক, বিআইডাব্লিউটিএ কর্মকর্তা ফেরদৌস হোসেন, প্রধান শিক্ষক হায়দার আলী, মাওলানা মো. আইয়ুব, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- তাসমিনা তাম্মি প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লিপন, ছাত্রদল নেতা মোহাম্মদ আল আমিন, সেলিম শেখ, হান্নান শেখ, জিহাদ মোল্লা রনি, বক্কার সেখ, জাহিদুল ইসলাম বাবু, সেচ্ছাসেবক দলের এনায়েত সহ রূপসা আঞ্জুমান তদারকি কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান ডিকেন (সমাজ সেবক), কোষাধক্ষ্য- শাহ আব্দুল হাই কচি (সাবেক অডিটর), সদস্য- প্রধান শিক্ষক মো. হায়দার আলী, এম এ আজিম (সাংবাদিক), এম মুরশীদ আলী (সাংবাদিক), এস এম মিজানুর রহমান, গোলাম রসুল এবং সদস্য সচিব- এস এম আরিফুল ইসলাম রিপন প্রমূখ।

