পিরোজপুরে জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জেলা কমিটি গঠন সভাপতি ডালিম, সম্পাদক মহিদুল
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল-এর পিরোজপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
৪১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাজমুল হুদা ডালিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শরিফ মহিদুল ইসলাম। গত ২ মে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সিহাব উদ্দিন সিয়াম ও সাধারণ সম্পাদক মোঃ মোহাম্মদ আলাউদ্দিন মুন্না স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন,সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির শেখ; সহ-সভাপতি জাহিদ হাসান রাজু, হাফিজুর রহমান শেখ, এমদাদুল হক মনির ও মোহা. হারুন খান। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম সাইফুল্লাহ হুমায়ূন, কামরুজ্জামান কাজী, মুজাহিদুল সরদার সজিব, মোঃ মনির শেখ ও শাহাদাত হোসেন মিন্টু।
সাংগঠনিক সম্পাদক মাহাবুব শেখ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম মিলন, রফিকুল ইসলাম, মোঃ বাবুল শেখ, মোঃ লিটু শেখ ও মোঃ হাসান। দপ্তর সম্পাদক মোঃ সোহেল বয়াতী ও সহ-দপ্তর সম্পাদক হাসিব খান। প্রচার সম্পাদক মোঃ লিটন খান এবং সহ-প্রচার সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম ডালিম।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান শেখ; ধর্মীয় বিষয়ক সম্পাদক মোঃ এজাজ; ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর এবং সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ শহিদ।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জাকির হোসেন, মামুন মাতুব্বর, আবু তাহের নান্না, নজরুল ইসলাম, মন্টু শেখ, আসলাম শেখ রাজ, মোঃ মিজানুর খান, মোঃ ওবায়দুল, কালু শেখ, মোঃ হানিফ, বারেক শেখ, মোঃ রুস্তুম, মোঃ রাজা, মোঃ জামাল ও মোঃ লাবুসহ অনেকে।কমিটি অনুমোদনের খবরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নবগঠিত কমিটির নেতারা জানান, এই নতুন নেতৃত্ব জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করবে এবং দলের নীতি-আদর্শ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবা ও সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সংগঠনের অন্যতম লক্ষ্য বলে তারা উল্লেখ করেন।

