পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার শ্রমিক রাজনীতির কেন্দ্রভূমি নামে খ্যাত পার্বতীপুরে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি পালনে ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, মোটর ও বাস শ্রমিক ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন সহ অসংখ্য শ্রমিক সংগঠন দিনব্যাপী কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, মিছিল ও বর্ণাঢ্য শোভা যাত্রা।আজকের এই দিবসটি পালনে সবচেয়ে বড় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় শহরের শহীদ ময়দান সংলগ্ন পৌর অডিটোরিয়াম এ্যান্ড কমিউনিটি সেন্টারে।
উদীয়মান রাজনৈতিক নেতা ও ব্যাটারী চালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের আহ্বানে শুক্রবার সকাল ১০ টায় বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্তত ৩ হাজার শ্রমিক শ্রমিক এখানে সমবেত হন।সংগঠনসমূহের শ্রমিকরা বাদ্যযন্ত্রের তালে তালে দুনিয়ার মজদুর এক হও, শ্রম ঘন্টা ৮ ঘন্টা কার্যকর কর, করতে হবে- স্লোগানে পার্বতীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

