মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
মোঃ জাবেদ হোসেনঃ: মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর নানা কার্যক্রম অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (০১ মে ২০২৬) চাঁদপুর সদর থানাধীন হরিনা ঘাটস্থ জামে মসজিদ ও মাদরাসায় এক গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব, যুব সমাজের উপর এর ভয়াবহতা এবং পরিবার ও সমাজে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে উপস্থিত মুসল্লি, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক থেকে দূরে থাকতে এবং অন্যদেরও সচেতন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে মসজিদের মুসল্লি, মাদরাসার শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

