পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ভান্ডারিয়া উপজেলার সিংহখালী মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। সিংহখালী মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খান মোঃ ইলিয়াছের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার সাব ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান এবং ইকরি জনকল্যাণ সংস্থার সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার সম্বলিত খাতা, কলম, স্কেল ও লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *