খুলনা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা:

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
অদ্য ২৭ এপ্রিল ২০২৬ তারিখ বেলা ১১টায় ভিকটিম সাপোর্ট সেন্টার, কেএমপি, খুলনায় এই সংক্রান্ত স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র মাননীয় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম সেবা মহোদয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার)-সহ কেএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এ.বি.এম মহিদ হোসেন (জাস্টিস অ্যান্ড কেয়ার), এ্যাডভোকেট ফাতেমা খন্দকার রিমা (মহিলা সহায়তা কর্মসূচি কর্মকর্তা), প্রবেশন অফিসার (মামলা নিস্পত্তি শাখা), আইন সংস্থার প্রতিনিধি পান্না লোপা বাড়ৈ (নবলোক), তাজমুল হাসান (এসওএস শিশু পল্লী) খুলনা-সহ ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ।

সভায় ভিকটিম সাপোর্ট সেবার অগ্রগতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ, সাইবার সাপোর্ট কার্যক্রম জোরদার এবং ভুক্তভোগীদের দ্রুত ও কার্যকর সহায়তা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় নারী ও শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা, ছোট শিশু থাকা ভুক্তভোগীদের মানবিক সহায়তা প্রদান, পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের নিরাপদ আশ্রয় এবং হারিয়ে যাওয়া শিশুদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া অপরাধে জড়িত শিশুদের জন্য পৃথক পর্যবেক্ষণ ও পুনর্বাসন ব্যবস্থা, উদ্ধারকৃত শিশু ও ভিকটিমদের স্থানীয় থানার মাধ্যমে যথাযথভাবে হস্তান্তর, পরিবার ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে নিরাপদ পুনর্বাসন নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করা হয়।

উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে সকল অভিযোগ ও সালিশ কার্যক্রম বিধি অনুযায়ী নিষ্পত্তি এবং সকল সংস্থার সমন্বিত সহায়তায় ভুক্তভোগীদের জন্য টেকসই পুনর্বাসন নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *