পিরোজপুরে বিএসটিআই অনুমোদনহীন আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুরে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) সাকাল ১১ ঘটিকায় পিরোজপুর সদর উপজেলার রানিপুর এলাকায় অবস্থিত রনি আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন।অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক রানিপুর গ্রামের রুস্তম আলী মোল্লার পুত্র মোহাম্মদ রাকিব (২২)-কে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই আইসক্রিমের মোড়কে ভুয়া লোগো ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় রায়ে অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও অভিযুক্ত তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করায় কারাদণ্ড মওকুফ করা হয়।এ সময় ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি আইসক্রিম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন পিরোজপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রুহুল আমীন সরদার।সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *