খুলনা বটিয়াঘাটায় জমাজমির বিরোধে প্রতিপক্ষ প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি
বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলা ৪ নং সুরখালী ইউনিয়নের সুন্দরমহল গ্রামের পিয়ারুল বিশ্বাস (৩০), পিতা-মজিদ বিশ্বাসের সাথে ঐ একই গ্রামের ১) হাসিব বিশ্বাস (২৬), পিতা-সেলিম বিশ্বাস, ২) সেলিম বিশ্বাস (৫৬), পিতা-আনার বিশ্বাসদের জমাজমি নিয়ে বিরোধের জেরে জীবন নাশের হুমকি দেওয়ায় গত ৩০ মার্চ ২০২৬ তারিখে বটিয়াঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। যার জিডি ট্রাকিং নং-SXWH0Q, জিডি নং-১৫০৪।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, পিয়ারুল বিশ্বাস উল্লেখ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৫ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩টার দিকে প্রতিপক্ষরা সুযোগ পেয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তাকে জোর পূর্বক অপহরণের চেষ্টাও করা হয় বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান। প্রকাশ থাকে যে, এর পূর্বেও হাসিব বিশ্বাসদের নামে একাধিক বার জিডি করা হয়েছে। যার তদন্ত চলমানাধীন।
ভুক্তভোগী আরও দাবি করেন, ঘটনার পর থেকেই তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তার ওপর হামলার আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করছেন। এ অবস্থায় নিজের জানমাল রক্ষার্থে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

