বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ মহোদয়ের ডিআইজি পুলিশ অধিদপ্তর, ঢাকায় এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয়ের পুলিশ সুপার খুলনা হিসেবে বদলি হওয়ায় এক বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। আজ ২৩ এপ্রিল সকাল ১০.০০ ঘটিকায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স ড্রিলশেডে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদের ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতিস্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ কেএমপিতে তাঁদের কর্মকালীন সময়ের স্মৃতিচারণ এবং তাঁদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী অতিথিদ্বয় দায়িত্বশীল, সৎ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে তাঁদের পেশাদারিত্ব, নেতৃত্বগুণ ও জনবান্ধব আচরণ আমাদের সবার নিকট প্রশংসিত হয়েছে। তিনি বিদায়ী অতিথিবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *