দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা দেয় বিএনপি নেতারা। অভিযুক্তরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহায়ককে লাঞ্ছিত করে। বিদায় অনুষ্ঠান পন্ড করে দেওয়ার অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৬ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।

বুধবার (২২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মান্নান মাস্টার, মো. হাসমত আলী হাসু, ১নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।

গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি বলেন, ‘গত রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় বহিস্কৃতরা অনুষ্ঠান পন্ড করে দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহায়ক লাঞ্ছিত করে বিদ্যালয়ের তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। বিষয়টি গাজীপুর ৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম এমপিতদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।’

তিনি আরও বলেন, ‘গত ২০ এপ্রিল গাজীপুর ইউনিয়ন বিএনপি জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ২২জন সদস্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বহিষ্কারে একমত পোষণ করেন। এ বিষয়ে উপজেলা বিএনপি’র নিকট প্রতিবেদন জমা দেয়া হয়। উপজেলা বিএনপি ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বহিস্কার করে।

শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ বলেন, ‘শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, সেখানে একটি বিদ্যালয়ে তালা লাগানো অত্যন্ত দুঃখজনক। এঘটনায় বিএনপির ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।’

এর আগে, গত রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরুর কিছু সময় পরই গাজীপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সারোয়ার আউয়ালসহ কয়েকজন নেতা লোকজন নিয়ে এসে অনুষ্ঠানের মাইর কেড়ে নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহায়ক লাঞ্ছিত করে। এ সময় বহিষ্কৃতারা বিদায় অনুষ্ঠান বন্ধ করে দেয়। ঘটনাস্থল থেকে আতঙ্কিত হয়ে ছাত্র ছাত্রীরা দ্রুত চলে যায়। বিএনপি নেতারা বিদ্যালয়ের অফিস কক্ষ, প্রধান শিক্ষককের কক্ষে তালা ঝুলিয়ে চলে যান। তালা দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘণ্টা খানেক পর বিএনপি নেতারা বিদ্যালয়ে এসে তালা খুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানোয়ার উদ্দিন বলেন, ‘বহিষ্কৃত ওই বিএনপি নেতারা ঘটনার দিন সকাল দশটার দিকে এসে বিদায় অনুষ্ঠান পন্ড করে দেয়। অনুষ্ঠানের মাইক কেড়ে নেয়। আমিসহ অফিস সহায়ক লাঞ্ছিত করে। শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে অফিস কক্ষে এ দেয়। আমাকে বিদ্যালয়ে না যেতে হুমকি দেয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *