রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দী পুলিশ হেফাজতে

ডেস্ক সংবাদ:
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের কড়া মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেয়। এ সময় রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাকে হেফাজতে নেয় মোহাম্মদপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, কড়া মন্তব্যের প্রতিবাদে শুক্রবার মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এডিসি জুয়েল রানা বলেন, ঘটনার একপর্যায়ে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাকে হেফাজতে নেয় মোহাম্মদপুর থানা পুলিশ। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানায় রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ উঠেছে, এ সময় জনি নন্দী জনতাকে লক্ষ্য করে উসকানিমূলক আচরণ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এডিসি জুয়েল রানা জানান, ঘটনার একপর্যায়ে জনি নন্দী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানায় রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *