ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন নীরব নামে আরও একজন। তার অবস্থাও গুরুতর। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির। আহত যুবক একই এলাকার বাসিন্দা নিরব।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারী এবং যারা হতাহত হয়েছেন তারা একে অপরের বন্ধু। ৪–৫ দিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে আজ এ ঘটনাটি ঘটেছে—প্রাথমিকভাবে এমনটাই জানা গেছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *