তারাকান্দায় রাস্তার কাজে অনিয়ম
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ০৪নং গালাগাও ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের মাইলুরা হাজীর দোকান নামক স্থান থেকে ভাতিয়া গুরস্থান পর্যন্ত ১কিমি রাস্তা দীর্ঘ দুই বছর পর শেষ করেন। গত এক মাস আগে মেসার্স ফকির ব্রাদার্স। কিন্তু রাস্তার গুণগত মান ঠিক না থাকায় বিভিন্ন স্থান ভেঙে যাচ্ছে এমনকি পরে যাচ্ছে। বিগত এক সপ্তাহ আগে এই রাস্তার পেলাসাইটিং এর কাজ শেষ করে ঠিকাদার। কিন্তু রাস্তার ইস্টিমিডে যেভাবে পেলাসাইটিং করার কথা সেভাবে না করে ৩ নাম্বার ইট ব্যবহার করে পরিমাণে সিমেন্ট কম দেওয়ার কারণে পেলাসাইটিং এ ফাটল ধরেছে এবং ভেঙে যাচ্ছে। বিগত সময় যখন রাস্তার কাজে অনেক অনিয়ম দেখা দেয় তখন এলাকার সচেতন মহল যখন ঠিকাদারকে অনিয়মের কথা জানায় ঠিকাদার তখন মানুষের সাথে খারাপ ব্যবহার করে এবং উপজেলা ইন্জিনিয়ার অফিসে যোগাযোগ করার জন্য বলেন। অনেক বার উপজেলা ইন্জিনিয়ার অফিসে যোগাযোগ করা হলে উপজেলা ইন্জিনিয়ার বিষয়টি আমলে নেয়নি যার কারণে রাস্তার আজ এই অবস্থা। ৬নং ওয়ার্ড বাসীর পক্ষে
আরিফুল ইসলাম জুয়েল উপজেলা প্রসাশন এর সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।

