খুলনার বটিয়াঘাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩ ও লোকজ মেলার উদ্বোধন
সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো খুলনার বটিয়াঘাটাতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। বর্ণাঢ্য আয়োজন, বৈচিত্র্যময় শোভাযাত্রা এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি রূপ নেয় এক মিলনমেলায়। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা, সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মাঠে এসে শেষ হয়।
উক্ত শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানানীয় সংসদ সদস্য খুলনা-১, আলহাজ্ব আমীর এজাজ খান ও সহকারী কমিশনার ভূমি, শোয়েভ শাত-ঈল-ইভান। আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, বটিয়াঘাটা, খুলনা সহ উপজেলার সকল অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ও বটিয়াঘাটা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এ্যাড. সোহেল রানা সহ অন্যান্য সদস্যরা। অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পণ্যের মান যাচাই করেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে বটিয়াঘাটায় বিরাজ করছে উৎসবমুখর আনন্দঘন পরিবেশ।

