ফুলপুরে একটি সড়কে চলাচলে জনসাধারণের আতঙ্ক
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ডেপুলিয়া বাঁশতলা সড়কের একটি অংশ টানা বৃষ্টিতে ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি এখন মরণফাঁদ হয়ে পড়েছে। স্থানীয় জনসাধারণের আশঙ্কা আরেকদফা ভাড়ি বৃষ্টি হলেই পুরো সড়কটি ভেঙ্গে গিয়ে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বার তুলে ধরা হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় নাই। দ্রুত সংস্কার না করলে পুরো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে জনসাধারণ আশক্ষা প্রকাশ করছেন। এলাকাবাসীর দাবী জনদূর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হোক।

