খুলনা বটিয়াঘাটা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনা বটিয়াঘাটা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, আজ শনিবার মোট ১১টি পদে প্রতিযোগীতায় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন এ্যাড সোহেল রানা ও সম্পাদক সমান সমান।
উক্ত নির্বাচনী অনুষ্ঠানটি প্রধান নির্বাচন কর্মকর্তা শেখ আব্দুল হামিদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি নির্বাচন পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ এনামুল হক, খুলনা প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক ইত্তেফাক এর খুলনা ব্যুরো চিফ ও রয়টর্স এর সংবাদ দাতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোহরাব হোসেন, দৈনিক দিনকাল এর খুলনা ব্যুরো চিফ।
মোট ৩২ জন সদস্যদের মধ্যে ১১টি পদে প্রতিযোগীতা করেন। সভাপতি পদে: ক) এ্যাড. সোহেল রানা ২০, খ) মোঃ তারিকুল ইসলাম ১০ এবং অকার্যকরী ভোট ২টি।
সহ-সভাপতি ২টি পদে: ক) আঃ রব ২০, খ) অমলেন্দু বিশ্বাস ১৫, গ) আলমগীর হোসেন বুলবুল ১২, ঘ) রতন কুমার সাহা ০৫।
সাধারণ সম্পাদক পদে: ক) সোহরাব হোসেন মুন্সী ১৬, খ) মু: আল-আমিন গোলদার ১৬। এ পদটি পরবর্তীতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
যুগ্ম সম্পাদক পদে: ক) সেখ মোঃ রাসেল হোসেন ১৭, খ) বাকের হোসেন ১৪ এবং অকার্যকরী ভোট ১টি।
কোষাধক্ষ্য পদে: ক) আসাদুজ্জামান উজ্জ্বল ১৮, খ) মোঃ ইমরান হোসেন ০৯ এবং অকার্যকরী ভোট ০৫টি।
সহ-সম্পাদক পদে: ক) অরুপ জোদ্দার ১৭টি, খ) মহব্বত আলী খান ১৫টি।
নির্বাহী সদস্য ৪টি পদে: ক) মোঃ হানিফ ২৩, খ) সাহাবুদ্দিন দোলন ২৩, গ) মনিরুল ইসলাম ২২, ঘ) এনায়েত আলী বিশ্বাস ২১, ঙ) মোঃ নুরুল আলম ২১। পরবর্তীতে মোঃ নুরুল আলম উক্ত এনায়েত আলী বিশ্বাস প্রতিষ্ঠাতা হওয়ায় তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে, উদারতার পরিচয় রাখেন।
আলহামদুলিল্লাহ, আপনাদের অকৃত্রিম ভালোবাসা, বিশ্বাস ও দোয়ায় আমি এডভোকেট সোহেল রানা—ঐতিহ্যবাহী বটিয়াঘাটা প্রেসক্লাব নির্বাচন ২০২৬-এ সভাপতি পদে বিজয়ী হয়েছি। নব নির্বাচিত সভাপতি তিনি তার বক্তব্যে বলেন, এই বিজয় আমার একার নয়, এটি আমাদের ভালোবাসা, বিশ্বাস ও ঐক্যের বিজয়। তিনি গভীর থেকে অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করেন। আর যারা নানা বাস্তবতার কারণে পাশে থাকতে পারেননি, তাদের প্রতিও আমার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট। এই পথচলা এখনই শেষ নয়, বরং আজ থেকে আমাদের নতুন দায়িত্ব শুরু। আমরা সবাই মিলে, হাত ধরে হাত রেখে, সাংবাদিকতার মর্যাদা রক্ষা ও আমাদের প্রিয় প্রেসক্লাবকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গৌরবময় করতে কাজ করে যাবো—ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসাই আমার শক্তি, আপনাদের আস্থাই আমার প্রেরণা।
নব নির্বাচিত যুগ্ম সম্পাদক সেখ মোঃ রাসেল হোসেন বলেন, নির্বাচনে প্রতিযোগীতা থাকলেও প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্যগণ একে অপরের ভাই, সাংবাদিক হিসেবে একই পরিবারের হয়ে প্রেসক্লাব ও সাংবাদিক পেশাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *