শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড

মোঃ জাবেদ হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের একটি অভিযানে শাহরাস্তি থানাধীন চিতোষী জেনারেল হাসপাতাল সংলগ্ন সড়ক এলাকা থেকে আব্দুর রহিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আব্দুর রহিম উপজেলার চান্দল (পদ্মার পাড়) এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুল জলিল এবং মাতা খোদেজা বেগম।
অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আসামিকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় মামলার প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সাব-ইন্সপেক্টর মো. সোহেল রানা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *