ময়মনসিংহে চোলাইমদ সহ গ্রেফতার ১, এলাকাবাসী আতঙ্কে

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার সদর উপজেলার পরাণগঞ্জে চোলাইমদ সহ মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সর্বশেষ এই অভিযোগে জানা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন আব্দুল্লাহপুর রিশিপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মনোহর রবিদাশ(৫২) নামে এক ব্যক্তিকে চোলাইমদ সহ আটক করা হয়। গ্রেফতারকৃত মনোহর রবিদাশ পরাণগঞ্জের ঋষিপাড়া গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ভাবে চোলাইমদ প্রস্তুত ও সর্বরাহের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে এলাকাবাসীরা। অভিযান শেষে উপপরিচালক আজগর আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে চোলাইমদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত।

এতে করে তরুণ প্রজন্ম সহ সাধারণ মানুষের মাঝে মাদকের বিস্তার আশঙ্কা জনক ভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা বলেন শুধু অভিযোগ পরিচালনা করলেই মাদক নির্মূল হবে এর সাঙ্গে যারা জড়িত আছে মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও স্থানীয় পর্যায়ে দাবি। এই দিকে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনাটি প্রমাণ করে ময়মনসিংহের চরাঞ্চলে এখনো চোলাইমদ উৎপাদন বন্ধ হয় নি। নিয়মিত অভিযান গোয়েন্দা নজরদারির বৃদ্ধি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই হতে পারে এই সমস্যা সমাধানের প্রধান পথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *