ময়মনসিংহে জেলা প্রশাসকের নির্দেশনায় বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সানজিদা রহমান কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ৬ জনকে অর্থদণ্ড আরোপ করা হয়।
ফুলপুর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সাদিয়া ইসলাম সীমা সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং মহাসড়ক আইন, ২০২১-এর আওতায় ১১টি মামলায় অর্থদণ্ড আরোপ করেন।
মুক্তাগাছা উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ লুবনা আহমেদ লুনা ২টি মামলায় ০২জন আরোহীকে অর্থদণ্ড প্রদান করেন।

নান্দাইল উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সালাহ উদ্দিন মাহমুদ ৩টি মামলায় মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করেন।
জেলা প্রশাসন, ময়মনসিংহ জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *