পার্বতীপুরের আরেক গর্ব তাজুল ইসলাম ব্যারিস্টার হলেন লন্ডন থেকে

এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার পার্বতীপুরের আরেক গর্ব কৃতি সন্তান তাজুল ইসলাম প্রামানিক ব্যারিস্টার হলেন লন্ডন থেকে।

তিনি লন্ডনের বিপিপি বিশ্ববিদ্যালয় হতে “বারেট ল” কোর্স সফলভাবে সম্পন্ন করেন। পরবর্তীতে ২৪ মার্চ ২০২৬ দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে আনুষ্ঠানিকভাবে ‘কল টু দ্য বার’ অর্জন করেছেন।

লন্ডনের প্রচলিত বার পদ্ধতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বার ট্রেনিং কোর্স সম্পন্ন করার পর সংশ্লিষ্ট ইন অব কোর্ট শিক্ষার্থীদের ‘কল টু দ্য বার’ প্রদান করা হয়েছে তাকে। মোঃ তাজুল ইসলামের একাডেমিক ও পেশাগত প্রশিক্ষণ বিপিপি বিশ্ববিদ্যালয় লন্ডনে সম্পন্ন হলেও তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছেন। তার ইন অব কোর্ট, দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন।
এই অর্জনের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে বার-এ অন্তর্ভুক্ত হয়েছেন এবং ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।

তাজুল ইসলাম পার্বতীপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাবসায়ী, রামপুর ইউনিয়নের সিংগিমারী কাজিপাড়া গ্রামের মোঃ হাফিজুল ইসলাম প্রামানিকের ছেলে। তার এ সাফল্যে পার্বতীপুরসহ এতদাঞ্চলের বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক ভাবে দোয়া ও অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *