খুলনায় শীর্ষ সন্ত্রাসী গজাল ইমন অস্ত্র-গোলাবারুদ গ্রেপ্তার

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় গত (৪ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে নগরীর রায়েরমহল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ অভিযানে দৌলতপুর থানার মহেশ্বরপাশা বুচিতলা এলাকার বাসিন্দা আলমগীর হোসেন এর পুত্র ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় আরেকটি অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের কার্তুজ এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে ইমন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ অন্তত ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। বর্তমানে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের মতে, ‘তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তবে অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।’ পুলিশ নিজেদের স্বার্থে আসামী না ধরে দেশের কথা চিন্তা করে প্রতিনিয়িত নিরপেক্ষভাবে অভিযান চালিয়ে আসামী লাগাতার গ্রেফতার করে আইনের হাতে তুলে দেওয়া এবং বিচার বিভাগ সঠিক বিচার করলে দেশে শান্তি ফিরে আসা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *