পিরোজপুরে হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুরে হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া বিকাশের টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকালে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ২০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২০ হাজার টাকা সংশ্লিষ্ট মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।জানা যায়, জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তথ্য-প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।
থানাভিত্তিক উদ্ধারকৃত মোবাইল ফোনের সংখ্যা হলো,পিরোজপুর সদর থানা: ৪টি,ইন্দুরকানী থানা: ১টি,মঠবাড়িয়া থানা: ৫টি,নাজিরপুর থানা: ৫টি,নেছারাবাদ থানা: ৩টি,ভান্ডারিয়া থানা: ১টি এবংকাউখালী থানা: ১টি।মোট উদ্ধার: ২০টি মোবাইল ফোন।এছাড়া, পিরোজপুর সদর থানায় দায়েরকৃত একটি বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডির মাধ্যমে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।হারানো মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিরোজপুর জেলা পুলিশজনসাধারণের নিরাপত্তা ও সেবায় পুলিশ সবসময় সচেষ্ট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *