খুলনায় ইজিবাইক দুর্ঘটনায় রিকশার যাত্রী নিহত
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনা সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে ইজিবাইকের সাথে রিকশার সাথে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় রিকশায় থাকা এক নারী নিহত হয়েছেন। নিহত মৌমিতা হালদার (২৬), সদর থানার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে ডাকবাংলা মোড় থেকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ইজিবাইকের ধাক্কায় মৌমিতা রিকশা থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্বজনরা মরদেহটি হাসপাতাল থেকে নিয়ে যায়।এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

