জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক অভিযান পরিচালনায় ২০০ (দুইশত) পিচ ইয়াবাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মশিউর রহমান ঃ
পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এর তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পশ্চিম বালিঘাটা ইউপির অন্তর্গত পুটারবিল গ্রাম হতে আসামী ১। মো: সুহেল হোসেন (২৪), পিতা-মো: নুর ইসলাম, ২। ছামেনা খাতুন (৪৫), পিতা-আ: সামাদ প্রামানিক উভয় সাং-পশ্চিম বালিঘাটা পুটারবিল, থানা-পাঁচবিবি ও জেলা-জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে মোট ২০০(দুইশত) পিচ ইয়াবা উদ্ধার র্পূবক জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন ডিবির এসআই (নি:) মোঃ শাখাওয়াত হোসেন, এএসআই (নি:) মোঃ সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই(নি:) মোঃ সোহেল রানা এবং সঙ্গীয় র্ফোসসহ। আসামিদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীগনকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়।

