খুলনার বটিয়াঘাটায় কিশোর গ্যাং এর ৬ সদস্য গ্রেফতার, জেল হাজতে প্রেরণ

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় তেঁতুলতলা দশগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনায় কিশোর গ্যাং এর ৬ জন সদস্যকে শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভোর ৫টার দিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বটিয়াঘাটা থানার মামলা নং-১১, তারিখ ২৬/০৩/২০২৬ ইং, পেনাল কোডের ৩৪১/৩৮৪/৫০৬ ধারায় দায়েরকৃত বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন তেতুঁলতলা এলাকার সাহাবুদ্দিনের পুত্র আবুজার সরদার (১৭), সিদ্দিক গাজীর পুত্র ফয়সাল গাজী (১৭), মোফাজ্জল শেখের পুত্র মিঠু শেখ (১৬), রবিউল শেখের পুত্র
মো. শাওন শেখ (১৫), মনিরুল ইসলামের পুত্র সাজিম (১৬) ও আছাদুল গাজীর পুত্র আকাশ গাজী (১৭)।
বটিয়াঘাটা থানা পুলিশ জানিয়েছে, অভিযান অব্যাহত রয়েছে। এ ধরণের অপরাধিদের গ্রেফতার সহ আইনের আওতায় আনা না গেলে যুব সমাজ ধ্বংসের দিকে এগোচ্ছে। ইতোমধ্যে তারা কয়েকটি অভিভাবক, রাজনৈতিক অরাজনৈতিক সহ সর্বস্তরের জনসাধারণদের নিয়ে জনসচেতনতা মুলক সমাবেশ করেছে।
বলাই বাহুল্য বর্তমানে বটিয়াঘাটা উপজেলার আশপাশ সহ উপজেলার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং এর প্রভাবে মানুষ আতংকিত হয়ে পড়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটছে বড় বড় ধরণের অঘটন। এদেরকে এখনই থামানো না গেলে বিপথগামী তারা, ধ্বংসের মুখে পড়বে সমাজ। কিছু রাজনৈতিক নেতা কর্মীরা তাদেরকে ব্যবহারের ফলে দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *