বটিয়াঘাটায় কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্ভোদন ও কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন খুলনা-১ এমপি আমীর এজাজ খান
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনা বটিয়াঘাটা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে, বুধবার (২৫ জুন), বটিয়াঘাটা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে।
উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -১ আসনে সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবুবকর সিদ্দিক, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“বর্তমান সরকার কৃষি খাতকে শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। কৃষকদের পাশে থেকে তাদের উৎপাদন ব্যয় কমানো এবং আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখার লক্ষ্যে কাজ করা হচ্ছে।” অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন,”কৃষকদের পানীর জন্য যে সকল খাল অমুক্ত করা প্রয়োজন সেগুলো ইজারা দেয়া হলেও তা বাতিল করে অবমুক্ত করা হবে।তিনি আরো বলেন,যেসব জায়গায় পানির কোন উৎস নেই সেসব জাগায় সাব -মার্সেবলের মাধ্যমে পানি সরবরাহ করা হবে।”কৃষি অফিসার আবুবকর সিদ্দিক বলেন,“সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে, যাতে তারা স্বল্প খরচে অধিক ফলন উৎপাদন করতে পারেন।” এ কর্মসূচির আওতায় বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আউশ, আমন ধান, পাট, প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সবজি বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। এতে করে কৃষকরা আগামী মৌসুমে ভালো ফলনের আশা করছেন। কৃষকরা জানান, সরকারের এ সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে তাদের উৎপাদন খরচ কমবে এবং লাভের পরিমাণ বৃদ্ধি পাবে।

