বটিয়াঘাটায় ১১ দলীয় জোট কর্মীদের উপর বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন
খুলনা জেলা ব্যুরো চিফ:
খুলনার বটিয়াঘাটার ৭ নং আমিরপুর ইউনিয়নের জয়পুর বাজারে ১১ দলীয় জামায়ত জোটের এক প্রচার প্রচারণা মিছিলে গত সোমবার সন্ধ্যা অনুমান ৭ টার সময় বিএনপির আমীরপুর ইউনিয়ন নেতা খায়রুল ইসলাম জনি ও তার নেতাকর্মীরা জামায়াত ইসলামী খুলনা-১ আসনের প্রার্থী কৃষ্ণ নন্দীর সমর্থকদের উপর হামলা চালিয়ে মারপিঠ সহ প্রচার মাইক ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে সাংবাদ সম্মেলন করে।
আজ মঙ্গলবার বটিয়াঘাটার সাচিবুনিয়া কৃষ্ণ নন্দীর নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষ্ণ নন্দী জানান, তার প্রচারণার সময় বিএনপির খায়রুল ইসলাম জনি ও তার ১৫/২০ জন নেতাকর্মীরা শিবির সভাপতি আরিফুল ইসলাম ও জামাত কর্মী সেকমতের উপর অতর্কিত হামলা করে মারধর করে ও প্রচার মাইক কেড়ে নেয়। এটা একটি গর্হিত কাজ বলে মনে করি। এধরণের ঘটনা রাজনীতির লেবেল প্লেয়িং ফিল্ড কে নষ্ট করছে। তাছাড়া আপনারা ইতোমধ্যে জেনেছেন যে, আমীরে জামায়াতের আইড হ্যাক করে কি ধরণের ন্যাকার জনক পোস্ট করেছে। আমি এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসন সহ সকলের আশু হস্তক্ষেপ কামনা করছি এবং এর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।

