পিরোজপুরে গভীর রাতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের পাশে পুলিশ সুপার কম্বল বিতরণে মানবিক উদ্যোগ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
বুধবার (০৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে যখন মানুষ ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নামেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। তাঁর নেতৃত্বে পুলিশের একদল সদস্য শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল ও ভবঘুরে মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
এ সময় পুলিশ সুপার বলেন,
“শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
এই মানবিক কার্যক্রমে সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় গভীর রাতে শীতার্ত মানুষের মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফুটে ওঠে।
পুলিশ প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন মহলকেও এমন

