” মাদক ব্যবসায়ী মামুন ডিবির জালে আটক “

মশিউর রহমান ঃ
ডিবি পুলিশের অভিযানে ঝিনাইদহের কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুন ইয়াবাসহ অবশেষে গ্রেফতার। বেপরোয়া মাদক ব্যবসায়ী মামুন দীর্ঘদিন ধরে জেলায় মাদকের অভয়ারণ্যে পরিনত করেছিলো।
শহরের কাঞ্চনপুর থেকে ডিবিপুলিশের একটি বিশেষ অভিযানে এসআই মারুফের নেতৃত্ব বডি রিকোভারি ৩০ পিচ ইয়াবা মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মামুনকে।

ঝিনাইদহ সদর উপজেলা সাগান্না ইউনিয়নের ডহরপুকুর গ্রামের রিয়াজুলের ছেলে মামুনের নামে মাদক ব্যবসায়ের অভিযোগ করে গ্রামবাসী জানান অত্র এলাকার যুবকদের ধ্বংসের কারিগর রিয়াজুলের ছেলে মামুন।

মামুনের বেপরোয়া মাদক ব্যবসায়ের কারনে উঠতি বয়সী ছেলেমেয়েরা মাদকসেবনে জড়িয়ে পড়ছে, বাড়ছে চুরি ছিনতাই ডাকাতি,অনেকেই আবার তার সহযোগী হিসাবে মাদক কেনাবেচা করছে। গ্রামবাসী ঝিনাইদহ ডিবিপুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হোক এমনটা আশা করেন।

এই বিষয়ে ঝিনাইদহের ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ জানান মামুনের নামে মাদক ব্যবসায়ের অভিযোগ ছিলো গোপন তথ্যের ভিত্তিতে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে মাদক মামলা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *