পুলিশ সুপার নাটোর মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৮০০ (আটশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মশিউর রহমান ঃ পুলিশ সুপার, নাটোর জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে নাটোর জেলার নাটোর সদর থানাধীন তেবাড়ীয়া ইউনিয়নের একডালা নারায়নপাড়া গ্রামস্থ নির্মানাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে (উত্তরে) পাকা রাস্তার উপর ধৃত আসামি ১। মোঃ অসিম (৩৫), পিতা-মোঃ জামাল উদ্দিন, মাতা-সুফিয়া বেগম, সাং-উত্তর উজিরপুর, ২। মোঃ জুয়েল(৩৩), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, মাতা-মোছাঃ টগরী বেগম, সাং-উজিরপুর ঠকঠকিপাড়া, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয় এর হেফাজত হতে ৮০০ (আটশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

