পিরোজপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের আনন্দ মিছিল ও পথসভা

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুরে জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বিলাশ চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার ও জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, তানজিদ হাসান সাওন, মনিরুল ইসলাম মামুন, মোঃ আজাদুল হক খান আজাদ, মাহাফুজুর রহমান সাওন, এনামুল কবির রিপনসহ জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক ও সাহসী নেতৃত্বের নাম। দীর্ঘদিন ধরে তিনি আপসহীনভাবে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন আশার আলো জ্বলে উঠবে।

তারা আরও বলেন, যুবসমাজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে। অতীতের মতো ভবিষ্যতেও যুবদল অবৈধ ও অনৈতিক শাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং দেশে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *