সরকার নির্বাচনী পরিবেশ তৈরি করতে ব্যর্থ — রাশেদ খান

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি –
সরকার এখনও পর্যন্ত দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা, অযোগ্যতা অথবা সদিচ্ছার অভাব— এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় হরিনাকুন্ডুর শাখারিদহ বাজারে নির্বাচনী গণসংযোগে তিনি বলেন,
শুধু মুখে বললে হবে না, ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন করতে হলে সেরা পরিবেশ তৈরি করতে হবে। আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে সংসদে পাঠানো না গেলে আবারও আওয়ামী লীগপন্থি ব্যবসায়ী ও দলীয় মমতাজদের মতো লোকজন সংসদে ঢুকে পড়বে। তখন দেশের রাজনীতিতে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না।
তিনি আরও বলেন, জনগণ পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তনের জন্য উপযুক্ত প্রার্থীকে সুযোগ দিতে হবে। সরকার যদি সুষ্ঠু পরিবেশ না দেয়, তাহলে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম. সাখাওয়াত হোসেন, হরিনাকুন্ডু উপজেলা সভাপতি মারুফ জিতু, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *