একটি রাজনৈতিক দল ‘বুলেটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে’ হাসনাত আব্দুল্লাহ

স্টাফ রিপোটার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, একটি দল চাঁদাবজি, সন্ত্রাসী কর্মকান্ডে প্রমান হচ্ছে ইতিমধ্যে বুলেটের মাধ্যমে ভোট আদায় করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে। কিন্তু এনসিপি বুলেট নয়, ব্যালটের মাধ্যমে জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা একটায় রাঙামাটিতে তিন পার্বত্য জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনসিপি আগামী ১০ বছরের মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে বলে সভায় মন্তব্য করেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ। তিনি বলেন, ‘তিন পার্বত্য জেলায় অন্তত তিনটি আসনে এনসিপির প্রার্থীরা জয়ী হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ, এখানে মানুষের সমর্থন রয়েছে।’

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মঞ্জিলা ঝুমা, বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান এবং ছাত্রশক্তির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মহিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *