আরপিওতে পরিবর্তনের পেছনে বিশেষ রাজনৈতিক স্বার্থ কাজ করছে আখতার, পক্ষান্তরে জোট গঠনে আলাপ চলছে এনসিপির সঙ্গে সালাহউদ্দিন
অপরাধ তথ্যচিত্র ডেস্ক: আরপিওতে পরিবর্তনের পেছনে বিশেষ রাজনৈতিক স্বার্থ কাজ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগের শহিদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ওই সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যদি একটি দলের সিদ্ধান্তের কারণে আরপিও সংশোধনী বাতিল করা হয়, তাহলে আমরা বুঝে নেব লন্ডনে যে বৈঠক হয়েছিল, তার মাধ্যমে সরকারের পক্ষ থেকে কারও কাছে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এ সময় একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।
তিনি আরও বলেন, ‘যদি একটি দলের সিদ্ধান্তের কারণে আরপিও সংশোধনী বাতিল করা হয়, তাহলে আমরা বুঝে নেব লন্ডনে যে বৈঠক হয়েছিল, তার মাধ্যমে সরকারের পক্ষ থেকে কারও কাছে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এ সময় একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।
পক্ষান্তরে: শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির সালাহউদ্দিন তার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে জোট গঠনে এনসিপির সঙ্গে বিএনপির যোগাযোগ চলছে। জাতীয় সরকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি হলো যুগপৎ আন্দোলনের সঙ্গী ও অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ও সরকার গঠন করা। এটা সাধারণ অর্থে জাতীয় সরকার নয়, বরং ঐকমত্যের জাতীয় সরকার।’

