টুংগীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীর উপর অমানবিক নির্যাতন।
গোপালগঞ্জ প্রতিনিধি: টুংগীপাড়া উপজেলার কুশলি ইউনিয়নের রওশন পুর গ্রামের হাসান শেখ এর ছেলে নাহিদ শেখ এর উপর স্ত্রীর উপর অমানবিক নির্যাতন ও যৌতুকের অভিযোগ উঠেছে। ০৯/১০/২৫রোজ বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটে নাহিদ শেখের স্ত্রী চাঁদনী সুলতানা (বুশরা) টুংগীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন। তিনি বলেন যৌতুকের জন্য প্রায় সময় আমার শাশুড়ি নাজমা বেগম এবং বড় ননদ হাসি ও ছোট ননদ সীমা আমাকে মারধর করেন। আমার স্বামী নাহিদ শেখ ফার্নিচারও নগদ টাকার জন্য আামার ওপর অত্যাচার অবিচার করেন। আজ সকাল দশটার সময় আমার ননদ, শাশুড়ি এবং আমার স্বামী আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয় এবং আমার স্বর্ণা লঙ্কার খুলে নেয়। আশংকা জনক অবস্থায় জিয়ারুল পিতা কোবির শেখ এনামুলের অটোতে করে টুংগীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। তিনি গণমাধ্যম কর্মীদের আরো জানান তার স্বামী নাহিদ শেখ ননদ শাশুড়ির নামে নারী নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করবেন। গণমাধ্যম কর্মীরা নাহিদ শেখ এর বাড়িতে বক্তব্য আনতে গেলে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে খারাপ ব্যবহার করেন এবং বক্তব্য দিতে অস্বিকৃতি জানান।

