খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেফতার ১
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: খুলনা খানজাহান আলী থানা পুলিশ ১ আক্টোবর ২০২৫ তারিখ সকালে পথেরবাজার পুলিশ চেকপোস্ট থেকে মাদক কারবারি সুমন রেজা (৩৭), পিতা-মৃত: আঃ সামাদ বিশ্বাস, সাং-বলিদাপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহকে ৩০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

