পিরোজপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ আসন্ন শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে পিরোজপুর জেলা বিএনপি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন—হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার,পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোহা গুহ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক অশোক কুমার শিকদার,শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের সভাপতি অসীম কুমার, মজুমদার ও সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চল,জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ডা. অরবিন্দ রায়,এছাড়াও জেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান, পিরোজপুর আদালতের জিপি এডভোকেট সাব্বির আহম্মেদ, জেলা কৃষক দলের সভাপতি নাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দুর্গোৎসব সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে,বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করছে।বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।পূজা উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের অশান্তি সৃষ্টি হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নেতৃবৃন্দ একবাক্যে ঘোষণা দেন যে, আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালনে জেলা বিএনপি সর্বদা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের পাশে থাকবে।

