খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাংস্কৃতিক সপ্তাহের রজতজয়ন্তী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ আয়োজনের রজতজয়ন্তী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আজ ২৫ আগস্ট (সোমবার) বেলা ১১টায় ডিসিপ্লিনের ক্লাস রুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী।
এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবীর। এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর ড. খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম এবং রজতজয়ন্তী সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিমুল দাস।
এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ আয়োজনে সংসদীয় বিতর্ক, উপস্থিত বক্তৃতা (বাংলা ও ইংরেজি), ধারাবাহিক গল্প বলা, সঙ্গীত, নৃত্য, অভিনয় (একক ও যৌথ), ছাত্র ও ছাত্রী হলে ইনডোর গেমস্সহ শিক্ষার্থীদের নানা পরিবেশনা স্থান পাবে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *