অপহরণের ৫ দিন পর আখক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অপহরণের পাঁচ দিন পর একটি আখক্ষেত থেকে মোহাম্মদ রাকিব (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান। রাকিব ঠাকুরগাঁও রোড এলাকার মাস্টার পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।‌

ওসি মো. সরোয়ার আলম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আগে কিশোরের পরিবার থানায় একটি অপহরণ মামলা করেছিল। এখন এটি হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *