ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
বিভাগীয় প্রতিনিধি এম এ জলিল আজ ০৯ আগস্ট ২০২৫ খ্রি. দুপুর ১৫:০০ ঘটিকায় শিরোমনি পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ১০, ১১ ও ১২ আগস্ট খুলনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতি এবং এই নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা মহোদয়।
পুলিশ সুপার খুলনা মহোদয় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

