খুলনার বটিয়াঘাটার কড়িয়া গ্রামের ইউপি সদস্যের বাড়ি সকল দামি মালামাল চুরি

সেখ রাসেল, ‍ব্যুরো চিফ, খুলনা:
গত শনিবার দিবাগত রাতে থুলনার বটিয়াঘাটা উপজেলার কড়িয়া গ্রামের মেজবা মেম্বারের বাড়িতে বঢ় ধরণের এক চুরি সংগঠিত হয়েছে। জানা যায় ইউপি সদস্য মেজবাহ উদ্দিন আহমেদ তার মেয়ের পড়াশুনার সুবাদে ধীর্ঘদিন যাবৎ স্ব-পরিবারে খুলনা শহরে বসবাস করে সুযোগে তার গ্রামের বাড়ীতে কেউ বসবাস না করায় এমন চুরি সংগঠিত হয়েছে। এ ব্যপারে বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, তার বড়ীর উঠানে থাকা টিউবওয়েল, ঘরের ভিতরে ঢুকে একটি মটোর, ১০ বস্তা ধান, ২টা কম্বল, আইপিএস, ফ্রিজে থাকা মাছ, মাংস সহ আলমারি ভেঙে বিভিন্ন প্রকার মালামাল নিয়ে যায়। ইউপি সদস্যের বাড়ি চুরি হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে এবং এলাকাবাসী প্রশাসনকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *