খুলনার বটিয়াঘাটায় সাংবাদিকদের বিরুদ্ধে অপ প্রচারের অভিযোগে সাধারণ ডায়েরী
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়নের কল্যানশ্রী গ্রামের আশরাফ গোলদার এর পুত্র MD Yeasin Golder নামক ফেসবুক আইডি থেকে একই এলাকার আলতাফ গোলদার এর পুত্র সাংবাদিক আল আমিন গোলদার এর নামে অনেকদিন থেকে মিথ্যা পোস্ট/স্ট্যাটাস দিয়ে আসছে। এবিষয় আজ ২৮/০৬/২০২৫ তারিখে বটিয়াঘাটা থানা একটি সাধারণ ডায়য়েরি করেন। ডায়েরী নং-১৩৩৬। সাধারণ ডায়রিতে উল্লেখ করেন, “মোঃ ইয়াছিন গোলদার নামক ফেসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা অপবাদ লিখে স্ট্যাটাস করে যাচ্ছে এবং আমার ব্যক্তিগত অনেক ভিডিও তার আইডিতে আপলোড করেছে। ” মোঃ ইয়াছিন গোলদার এর ফেসবুক আইডি লিংক- https://www.facebook.com/md.yeasingolder উক্ত ব্যক্তি আমার জীবন শেষ করে ফেলবে বলে হুমকি দিয়েছে। উক্ত ব্যক্তি আমার ও আমার পরিবারের মান হানি, ভাবমূর্তি খুন্ন এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন ধরণের অপপ্রচার চালাচ্ছে।
মোঃ ইয়াছিন গোলদার সাবেক ছাত্র লীগের বটিয়াঘাটা উপজেলা কমিটির সদস্য ছিলো, তার বিরুদ্ধে ৩০/০১/২০২৫ তারিখে একই গ্রামের গ্রাম পুলিশ আব্দুর রশিদ গাজীকে অকথ্য ভাষায় গালি গালাজ ও জীবন নাশের হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেন। সে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্বপক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে। সে অতি মাত্রায় চতুর ও ভয়ংকর ব্যক্তি। তার বাবাকে বাদি করে বিভিন্ন লোকের বিরুদ্ধে মামলা বানিজ্য করেছে। তার বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ থাকা সত্বেও এখনো সে বাজার ও স্থানীয় বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে যাচ্ছে। ভুক্তভোগী ও সাধারণ মানুষ প্রশাসনের ও মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেছেন।

