চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

বিশেষ প্রতিনিধি;
চকলেটের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত যুবক তানভীর আহমেদকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার রাতে পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ধর্ষণের ঘটনটি ঘটে। গ্রেফতার তানভীর পাইনাদি নতুন মহল্লা এলাকার জুলফিকার আলী জমাদ্দারের ছেলে। তাকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক ভিকটিম শিশুর এক বান্ধবীর চাচা। বুধবার এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। শিশুর পরিবার জানায়, সোমবার রাতে শিশুটি সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার একটি চারতলা ভবনের নিচতলায় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এরই কোনো এক ফাঁকে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে তানভীর ধর্ষণ করে।

এদিকে ভিকটিমের পরিবার তাকে না পেয়ে ওই বাসায় গিয়ে শিশুটিকে খুঁজে পায়। কিছুক্ষণ পরেই তার শরীরে প্রচণ্ড জ্বর শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে চিকিৎসকের শরণাপন্ন হলে ভিকটিম চিকিৎসককে জানায়, তার বান্ধবীর চাচা তানভীর আহমেদ তাকে ব্যথা দিয়েছে। পরবর্তীতে মঙ্গলবার রাতেই তানভীর আহমেদকে এলাকাবাসী আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *