হারিয়ে যাওয়া ৬ বছরের শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো কেএমপিঃ

বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
গত ১৯ জুন ২০২৫ তারিখ রাত ১০:৩০ ঘটিকায় একটি শিশুকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় কান্নারত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় জনতা সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে অবগত করে। থানা পুলিশ শিশু রোজাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টার, খুলনার নিরাপদ হেফাজতে প্রদান করে।

উদ্ধারকৃত শিশুটি বয়স অত্যন্ত কম হওয়ায় সে তার পরিবারের ঠিকানা জানাতে পারেনা। পরবর্তীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ জনাব মাহামুদা খাতুন পরিবারের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটির নাম ও ছবি সহ পোস্ট করেন। এরপর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সন্ধান চেয়ে করা ফেসবুক পোস্টটি যাত্রাবাড়ি থানা পুলিশের নজরে আসে। তার কিছুক্ষণ আগেই ভিকটিমের বাবা যাত্রাবাড়ি থানায় রোজার নিখোঁজ সংক্রান্তে সাধারণ ডাইরী করেন।

অতঃপর যাত্রাবাড়ি থানা পুলিশ ভিকটিম সাপোর্ট সেন্টার, খুলনায় যোগাযোগ করে তাদেরকে রোজার পরিবারের ফোন নম্বর প্রদান করে। ভিকটিম সাপোর্ট সেন্টার, খুলনা থেকে পুলিশ তার পরিবারের সাথে যোগাযোগ করে শিশু রোজা (৬), পিতা-মোঃ রতন, মাতা-মাহি, সাং-কুতুব খালী, থানা-যাত্রাবাড়ি, ঢাকা মহানগরীকে আজ ২০ জুন রাতে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া শিশু ফিরে পেয়ে রোজার পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা আনন্দ অশ্রুসজল নয়নে খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *