টাঙ্গাইলের কালিহাতীতে শালিসি বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ২২
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা : টাঙ্গাইলের কালিহাতীতে শালিসি বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়।
সোমবার (৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাকরাইল ও মুলিয়া গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন,বিএনপি নেতা শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম, মোবারক হোসেন,তানভীর,বিপ্লব, জয়,জাহান,শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান।
কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, একটি ওরশের মারামারির সমাধানের জন্য শালিসি বৈঠক বসে। ওই বৈঠকে স্থানীয় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় কে বা কারা হঠাৎ একটি ইটের ডিল দেয় । পরে তার মাথায় লাগার পরে মুলিয়া ও সহদেবপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। আমরা খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য।
আহত হওয়া বিএনপির নেতা শুকুর মাহমুদ বলেন,আমি উপজেলার প্রায় গ্রামেই শালিস করে থাকি। শালিসি বৈঠকে বসার পরে স্থানীয় কিছু পোলাপান হঠাৎ করে আমার মাথায় একটি ইটের ডিল দেয় পরে মাথায় রক্ত বের হওয়া দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসি। আমার সমর্থকদের মধ্যে ১০ জন আহত হয়েছে।
সংঘর্ষের ঘটনায় শুলাকুড়া বাজারের প্রায় ৭০ টি দোকান ভাংচুর করে দুই গ্রামের লেকজন।

