নকলায় সুষ্ঠু বর্জ্য ব্যাস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববজ্য ব্যবস্থাপনাসহ এনভারণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১০ ও ১১ ডিসেম্বর মঙলবার ও বুধবার উপজেলা পরিষদের অঙ্গন সভাকক্ষে ২ দিনের ওই কর্মশালার উদ্বোধন করেন নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
নকলা পৌরসভার সহযোগিতায় জনস্বাস্থ্য
প্রকৌশল অধিদপ্তর কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী সামিউল হক।
কর্মশালায় সুষ্ঠু বর্জ্য ব্যাস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ে বিস্তারিত কথা তুলে ধরেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (৩২ পৌরসভা প্রকল্প) মোহাম্মদ শেখ ফরিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোশ্যাল ডেভেলপমেন্ট কর্মকর্তা বাবুল আখতার ও সহকারি প্রকৌশলী এইচ এম শাহীন।
কর্মশালায় রাজনৈতিক ব্যাক্তিত্ব, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মীয় ব্যাক্তিত্ব এবং ব্যবসায়ী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

